বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

৪ বছরের শিশুর গলায় ছুরি ঠেকিয়ে মাকে ধর্ষণের চেষ্টা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

যশোরে চার বছর বয়সী এক শিশুর গলায় ছুরি ঠেকিয়ে হত্যার ভয়ভীতি দেখিয়ে মাকে ধর্ষণের চেষ্টা করেছে তিন দুর্বৃত্ত। পরে ভুক্তভোগী ওই নারীর চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান তারা।

রোববার (১৬ মার্চ) রাত সাড়ে আটটার দিকে উপজেলা সদর পল্লিতে এ ঘটনা ঘটে।

আহত নারীকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী নারীর বোন জানিয়েছেন, দুর্বৃত্তদের মধ্যে একজনকে চেনা গেছে। সে এলাকার মৃত আলমগীরের ছেলে হাসান। হাসান তার ছোট ভাইয়ের বন্ধু। সেই সুবাদে মাঝেমধ্যে তার বোনের বাড়িতে আসা-যাওয়া করতো।

এলাকাবাসী জানান, রোববার সন্ধ্যার পর হাসান ওই নারীর (২৬) ঘরে নিজের মোবাইলফোন চার্জ দিয়ে যায়। রাত সাড়ে আটটার দিকে আরও দুজনকে নিয়ে হাসান ওই বাড়িতে প্রবেশ করে। এসময় ওই নারী রান্না করছিলেন। সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তার চার বছর বয়সী শিশু কন্যাকে জিম্মি করে গলায় ছুরি ঠেকিয়ে হত্যার ভয়ভীতি দেখিয়ে ওই নারীকে ধর্ষণে উদ্যত হলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ভুক্তভোগী নারী চিৎকার করতে থাকলে দুর্বৃত্তরা তার গালে গেঞ্জি ঢুকিয়ে দেয়। এর পরপরই এলাকাবাসী ছুটে আসলে ওই নারীর বা হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে প্রতিবেশীরা ওই নারীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

যশোর জেনারেল হাসপাতালের সেবিকারা জানিয়েছেন, ওই নারীর হাতের একপাশ দিয়ে ছুরি ঢুকে আর এক পাশ দিয়ে বের হয়ে গেছে। তার শিশুকন্যার গলায় ধারালো অস্ত্রের সামান্য আঘাত লেগেছে।

এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন বলেন, ধর্ষণ চেষ্টার সময় তিনজন ছিল বলে হাসপাতালে ভর্তি ওই ভুক্তভোগী নারী জানিয়েছেন। এখনো কোনো অভিযোগ দায়ের করেনি তারা। পুলিশ বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে। ঘটনা সত্য হলে পুলিশ অবশ্যই আইনগত ব্যবস্থা নেবে। ইতোমধ্যে এ ঘটনার বিষয়টি আমলে নিয়ে পুলিশের একাধিক টিম অপরাধীদের আটকে অভিযান অব্যাহত রেখেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102