বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

তৃতীয় শ্রেণীর শিশুকে আলু দেয়ার লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার ১

বিশাল মাহমুদ জিম,লালমনিরহাট সদর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মেহের আলী নামে ৫৭ বছরের এক বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
রবিবার (১৬ মার্চ) সকালে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের কাশিরঝাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় মামলা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী। গ্রেপ্তার মেহের আলী একই এলাকার মৃত বশির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সকালে ওই ছাত্রী আলু তোলার জন্য ক্ষেতে যাচ্ছিল। এ সময় পাশে তামাক ক্ষেতে কাজ করতে থাকা মেহের আলী ওই স্কুলছাত্রীকে ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এসে মেহেরকে হাতে নাতে আটক করে গণপিটুনি দেন। গ্রামে তার বিরুদ্ধে একাধিক নারী নিপীড়নের অভিযোগ রয়েছে বলেও জানান স্থানীয়রা।
ওসি মোহাম্মদ নুরনবী জানান, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুকে ধর্ষণের চেষ্টার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। খুব দ্রুত তার বিরুদ্ধে চার্জশিট আদালতে দাখিল করা হবে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102