বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

রাজশাহী নিউমার্কেটের কাঁচাবাজারে আগুন, ফায়ার কর্মী আহত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

রাজশাহী নিউমার্কেটের কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুন নেভাতে গিয়ে দেলোয়ার হোসেন নামে এক ফায়ার সার্ভিসের কর্মী আহত হয়েছেন।

শনিবার (১৫ মার্চ) দিনগত রাত পৌনে ১টার দিকে নগরীর ষষ্ঠীতলা এলাকার এ মার্কেটের পেছনের অংশে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৭টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১১ থেকে ১২টি দোকান পুড়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম।

তিনি বলেন, রাত পৌনে ১টার দিকে মার্কেটের পেছনের অংশে কাঁচাবাজারে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। রাত ১টা ৪০ মিনিটে নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে গিয়ে অতিরিক্ত ধোঁয়ায় ফায়ার ফাইটার দেলোয়ার হোসেন আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর কেউ হতাহত হয়নি।

তিনি আরও বলেন, মার্কেটের ভেতরের অংশের কোনও দোকানের ক্ষতি হয়নি। পেছনের অংশে ১১ থেকে ১২টি সবজি ও মুদি দোকান পুড়েছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102