বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

৭ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টায় লালমনিরহাটে আটক যুবক

বিশাল মাহমুদ জিম,লালমনিরহাট সদর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
লালমনিরহাটের হাতীবান্ধায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জহুরুল ইসলাম সাগর (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পিট্টিফাটা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জহুরুল ইসলাম সাগর বরিশালের আগলঝাড়া উপজেলার আসকর গ্রামের হেলাল মোল্লার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আটক সাগর দোয়ানী পিট্টিফাটায় বিদ্যুৎ সংক্রান্ত নির্মাণকাজ করতেন। তিনি শিশুটিকে টাকার প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী একটি থাকার সেটে নিয়ে যান এবং মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটি চিৎকার দিলে পরিবারের সদস্য ও এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে দোয়ানী পুলিশ ফাঁড়িতে সোপর্দ করেন।
পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠান।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ নবী জানান, “ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলার প্রস্তুতি চলছে। আমি নিজেই ঘটনাস্থল থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছি।”
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102