বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

গুইমারায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী চাইন্দামুনি মেলার ৯৬ তম বুদ্ধ মেলা

আব্দুর রহিম, খাগড়াছড়ি প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
গুইমারায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী চাইন্দামুনি মেলার ৯৬ তম বুদ্ধ মেলা শুরু হয়েছে।
বৃহস্পতিবার ১৩ মার্চ সকাল থেকে শুরু হয়েছে বুদ্ধদের ঐতিহ্যবাহী এই মেলা। মেলাকে কেন্দ্র করে চাইন্দামনি বুদ্ধ বিহারের আশে পাশে বটতলায় বৌদ্ধ মেলা ছড়িয়ে পড়ে। হাজার হাজার বুদ্ধ ধর্মের মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে এই মেলা।
প্রতি বছর ফাল্গুনী পূর্ণিমার এই দিনে শুরু হয় পার্বত্য খাগড়াছড়ির গুইমারা উপজেলার ঐতিহ্যবাহী এই চাইন্দামুনি বুদ্ধমেলা।
সকাল ৯টায় বুদ্ধ পূজার মাধ্যমে এ মেলার কার্যক্রম শুরু করেন তৈকর্মা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ওয়েনাসারা ভান্তে।। এর পরে তিন পার্বত্য জেলাসহ দেশের বিভিন্ন বিহার থেকে আগত ভান্তে ও বিহার অধ্যক্ষদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জলন, প্রবজ্যা গ্রহণ, কল্প তরু, সংঘ দান ও ধর্ম দেশনার মধ্যে দিয়ে বেশ জমে উঠে এ মেলার কার্যক্রম।
পার্বত্য এলাকার বিভিন্ন প্রতিকুলতার কারণে ৩দিনের পরিবর্তে মেলা চলছে একদিন।
দিনব্যাপী এই মেলায় তিন পার্বত্য জেলার বিভিন্ন স্থান থেকে আসা বৌদ্ধ ধর্মাবলম্বীসহ বিভিন্ন ধর্মাবলম্বী দর্শণার্থীদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ পরিনত হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির মিলন মেলায়। সকলের জন্য আছে মিষ্টি পানি ও নিরামিষ ভোজনের ব্যবস্থাও।
বিভিন্ন পাড়া থেকে নানা সাজে তরুন তরুনীরা ষ্টল খুলে ফ্রিতে  মিষ্টি পানি পান করাচ্ছে। যা চলবে সন্ধ্যা পর্যন্ত।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102