মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
অটোরিকশা থেকে পড়তেই শিক্ষিকাকে পিষে দিল সিএনজি সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের স্ত্রীকে ২ বছরের কারাদণ্ড ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান ভস্মীভূত গঙ্গামতির সংরক্ষিত ম্যানগ্রোভ বনের পাশেই তোলা হচ্ছে স্থাপনা ফিল্ড ফায়ারিংয়ে দুই সেনাসদস্য নিহত: স্বজনদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ইনোভেশন ফেয়ারে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ আটক ৫ পাঁচবিবিতে আর্থিক অন্তর্ভুক্তিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী শুভঙ্করের

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ, রোজা ২৯ নাকি ৩০টি?

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
প্রতীকী ছবি

চলছে পবিত্র রমজান মাস। বাংলাদেশে ইতোমধ্যে ১১টি রোজা সম্পন্ন হয়েছে, আর সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পালিত হচ্ছে ১২তম রোজা। এর মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপ এবারের ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে।

সংস্থাটির মতে, ৩০ মার্চ আমিরাতে শাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে এবং ৩১ মার্চ উদযাপিত হতে পারে ঈদুল ফিতর। দুবাই জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, ‌‘৩০ মার্চ সন্ধ্যায় যদি চাঁদ দেখা যায়, তাহলে বিষয়টি স্থানীয় কমিটি বা অফিসিয়াল চাঁদ দেখা কমিটিকে জানান। ঈদের চাঁদ দেখার প্রবল সম্ভাবনা রয়েছে, ফলে ৩১ মার্চ ঈদ উদযাপিত হতে পারে।’

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি ২৯ মার্চ শাওয়াল মাসের চাঁদ অনুসন্ধান করবে। ওইদিন দেশটিতে রমজানের ২৯তম দিন থাকবে। যদি চাঁদ দেখা যায়, তবে রমজান হবে ২৯ দিনের, আর না দেখলে ৩০ দিন পূর্ণ হবে।

এবার রমজান ৩০ দিন হলে, আমিরাতের নাগরিকরা ঈদে পাঁচ দিনের ছুটি উপভোগ করতে পারবেন। তবে চাঁদ দেখার ওপরই নির্ভর করছে চূড়ান্ত সিদ্ধান্ত।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102