বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

যশোরে বাঁশ দিয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা করলো স্বামী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫

যশোরের চৌগাছা উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর বাঁশের আঘাতে রেক্সোনা খাতুন নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার (১০ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার পিংকুনারায়ণপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রেক্সোনা খাতুন পিংকুনারায়ণপুর গ্রামের রাকিবুল ইসলাম সিজারের (৪৫) স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাকিবুল ইসলামের প্রথম স্ত্রী ঢাকায় থাকেন, প্রথম স্ত্রীর সন্তান বাবার সঙ্গেই গ্রামে বসবাস করে। তিনি মাঝে মাঝে মেয়ের জন্য মিষ্টি বা খাবার কিনে আনতেন, যা নিয়ে বর্তমান রাকিবুলের দ্বিতীয় স্ত্রী রেক্সোনা খাতুনের সঙ্গে প্রায়ই মনোমালিন্য হতো। আজ সকালে এ বিষয়কে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে রাকিবুল ইসলাম কাজে বের হতে চাইলে রেক্সোনা খাতুন তাকে বাধা দেন। রাকিবুল ইসলাম রাগান্বিত হয়ে বাঁশ দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। এতে রেক্সোনা ঘটনাস্থলেই মারা যান।

চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বলেন, নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ঘটনার পর থেকে আসামি রাকিবুল ইসলাম সিজার পলাতক রয়েছেন। পুলিশ হত্যার সঠিক কারণ উদ্‌ঘাটন ও আসামিকে গ্রেপ্তারের জন্য তৎপর রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102