বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

সিলেটে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫

সিলেটে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত দুজন হয়েছেন। একই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

শুক্রবার রাত (৭ মার্চ) ১০টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের বলাউরা নামের স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- জালালাবাদ থানার বলাউড়া বাজারের কসরপুর গ্রামের মৃত জমির আলীর ছেলে রুবেল আহমদ (১৮) এবং একই গ্রামের আব্দুল বারির ছেলে সালেক (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট সদর উপজেলার বলাউরায় রাত ১০টার দিকে একটি অটোরিকশার সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রীরা মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ বলেন, বলাউরায় একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102