বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

বাবা-মাকে কুপিয়ে জখম, ছেলে আটক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

খাগড়াছড়ির মাটিরাঙায় পারিবারিক কলহের জেরে বাবা-মাকে কুপিয়ে গুরুতর জখম করেছে ছেলে। বৃহস্পতিবার (৬ মার্চ) উপজেলার বেলছড়ি ইউনিয়নের ক্যাম্পটিলায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘাতক ছেলে আবুল কালামকে আটক করেছে।

স্থানীয়রা জানান, সম্পত্তি ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ করে আসছিল মাদকাসক্ত আবুল কালাম। গতরাত সাড়ে ১২টার দিকে বাকবিতণ্ডার একপর্যায়ে বাবা আব্দুর রহিম ও মা আমেনা বেগমকে দাঁ দিয়ে কুপিয়ে জখম করে ছেলে কালাম। চিৎকার শোনে অন্য স্বজন ও প্রতিবেশীরা এসে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম প্রেরণ করা হয়।

মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তফিকুল ইসলাম জানান, বাবা মাকে কুপিয়ে আহত করার ঘটনায় ছেলেকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102