বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

কয়রায় হরিণের মাংস উদ্ধার,আটক ২

মিনহাজ দিপু,কয়রা প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
খুলনার কয়রা উপজেলার আমাদি ইউনিয়নের হুদুবুনিয়া গ্রাম থেকে ৮ কেজি হরিণের মাংসসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
বুধবার রাত আনুমানিক আড়াইটার দিকে হুদুবুনিয়া গ্রামের প্রভাশ মন্ডলের বসত বাড়ি থেকে ৮ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। এসময় ২ জনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন হুদুবুনিয়া গ্রামের বিমল কৃষ্ণ মন্ডলের পুত্র প্রভাশ মন্ডল (৪৮) ও অসিত কুমার সানার পুএ দেবদাস সানা (২০)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিনগত রাত আনুমানিক আড়াইটার দিকে আমাদী পুলিশ ক্যাম্পের এসআই মনির হাওলাদার ও এএসআই মোঃ আব্বাস উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৮ কেজি হরিণের মাংসসহ দুইজনকে আটক করে।
আমাদী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ মনির হাওলাদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৮ কেজি হরিণের মাংসসহ দুইজনকে আটক করি। আটককৃতদের বিরুদ্ধে কয়রা থানায় বন আইনে মামলা রুজু করার প্রস্তুতি চলছে এবং উদ্ধারকৃত হরিণের মাংস আদালতের নির্দেশে মাটিতে পুতে বিনষ্ট করার প্রস্তুতি চলছে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102