বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

খুলনায় স্বেচ্ছা‌সেবক দল নেতা গুলিবিদ্ধ।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

খুলনায় স্বেচ্ছা‌সেবক দল নেতা গুলিবিদ্ধ।

খুলনায় সন্ত্রাসীর গুলিতে শাহীন (৪০) নামের এক যুবক গুরুতর আহত হয়েছে। শনিবার রাত সোয়া ১০ টার দিকে নগরীর মিস্ত্রিপাড়া এলাকার রসুলবাগ মসজিদের সামনে এ ঘটনাটি ঘটে। আহত যুবক ওই এলাকার জনৈক জোনাব আলীর ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছে।

গুলিবিদ্ধ শাহিন নগরীর ২৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ব‌লে জানা গে‌ছে।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, রাত সোয়া ১০ টার দিকে শাহীন রসুলবাগ মসজিদের সামনে অবস্থান করছিলেন। ৫/৬ জন মুখোশধারী সন্ত্রাসী তাকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি চালায়। গুলির শব্দের পর এলাকাবাসি এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে উদ্ধার করে তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সন্ত্রাসীর ছোড়া একটি গুলি তার বাম কানের উপরিভাগে বিদ্ধ হয়ে বের হয়ে যায়। অপরটি তার ডান পিঠে বিদ্ধ হয়। রাতে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়ে‌ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102