মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
অটোরিকশা থেকে পড়তেই শিক্ষিকাকে পিষে দিল সিএনজি সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের স্ত্রীকে ২ বছরের কারাদণ্ড ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান ভস্মীভূত গঙ্গামতির সংরক্ষিত ম্যানগ্রোভ বনের পাশেই তোলা হচ্ছে স্থাপনা ফিল্ড ফায়ারিংয়ে দুই সেনাসদস্য নিহত: স্বজনদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ইনোভেশন ফেয়ারে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ আটক ৫ পাঁচবিবিতে আর্থিক অন্তর্ভুক্তিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী শুভঙ্করের

উচ্চ আদালতের নির্দেশে গুইমারা’র ২ টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন।

আব্দুর রহিম, খাগড়াছড়ি প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
উচ্চ আদালতের নির্দেশে গুইমারা’র ২ টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন।
উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী স্থানীয় প্রশাসন ইটভাটা বন্ধ করার পরও চলছিল অবৈধ ভাবে ইট তৈরির কাজ। উপজেলা প্রশাসন ৩ দফায় জরিমানা করলেও ইট তৈরীর কাজ বন্ধ করেনি ভাটা মালিকেরা।
তার প্রেক্ষিতে গুইমারার আমতলীপাড়া এলাকার ২টি ভাটাতেই পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় গুড়িয়ে দেওয়া হয়েছে। চুল্লিতে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলা হয়েছে। এসময় কাঁচা ইট পানিতে ভিজিয়ে দেওয়া হয়। এছাড়া দুটি ইটভাটার চিম্নি নিলামে ৯ হাজার টাকায় বিক্রি করে দেয়
বৃহস্পতিবার(১৬ জানুয়ারী ২০২৫) দুপুরে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আইরিন আকতার ও পরিবেশ অধিদপ্তর খাগড়াছড়ি জেলার যৌথ অভিযানে ২ টি ইটভাটা গুড়িয়ে দেন।
এসময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের সহকারি কর্মকর্তা হাসান আহমেদ, অফিস সহকারি ওবাইদুল ইসলাম সিফাত জালিয়াপাড়া বন রেঞ্জ কর্মকর্তা মহসিন তালুকদার, ফায়ারসার্ভিস এর কর্মকর্তাবৃন্দ ও গুইমারা পুলিশের সদস্যবৃন্দ।
উল্লেখ্য সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করেই বনের মাঝে, লোকালয় পাশেই গড়ে তোলা হয়েছে পরিবেশ বিপর্যয়কারী এসব ভাটা। ভাটায় ব্যবহার করা হচ্ছিল পাহাড় ও কৃষি জমির উর্বর মাটি ও জ্বালানি কাঠ।
পাহড়ী এলাকায় এসব অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের আইনজীবী এডভোকেট মঞ্জিল মোর্শেদ রিট দায়ের করার ফলে খাগড়াছড়ি জেলার ২৫ টি ইটভাটা বন্ধের নির্দেশ দেন উচ্চ আদালত।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102