বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ।

ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

শুক্রবার রাত ১১টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং সাড়ে ১১টা থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ডিজিএম নাসির হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শুক্রবার সন্ধ্যার পর থেকে মানিকগঞ্জের পদ্মা-যমুনায় কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। এতে করে নৌরুটে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে যায় এবং ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এজন্য নৌরুটে দুর্ঘটনা এড়াতে রাত ১১থেকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং সাড়ে ১১টা থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।’

নদী এলাকায় কুয়াশার প্রকোপ কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে বলে জানিয়েছেন নাসির হোসেন চৌধুরী।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102