বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

ভারত থেকে কূটনীতিকদের ফিরিয়ে আনার আহ্বান বিপ্লবী ছাত্র পরিষদের।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

ভারত থেকে কূটনীতিকদের ফিরিয়ে আনার আহ্বান বিপ্লবী ছাত্র পরিষদের।

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে সোমবার উগ্র হিন্দুত্ববাদীদের ভাঙচুরকে সন্ত্রাসবাদী কার্যক্রম দাবি করে নিরাপত্তার অভাবে দেশটি থেকে হাইকমিশনারসহ সব কূটনীতিকদের ঢাকায় ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ।

সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় এক যৌথ বিবৃতিতে সংগঠনটির আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান এ আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, আজ বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত তথ্যচিত্র চূড়ান্তভাবে প্রমাণ করে যে বিক্ষোভকারীদের পূর্বপরিকল্পিত উপায়ে বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রধান ফটক ভেঙে প্রাঙ্গণে আগ্রাসনের অনুমতি দেওয়া হয়েছিল। এ প্রক্রিয়ায় স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের উপস্থিতিতে তারা পতাকার খুঁটি ভাঙচুর করে, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করে এবং সহকারী হাইকমিশনের অভ্যন্তরের সম্পত্তিও ক্ষতিগ্রস্ত করে।

পরিতাপের বিষয়, প্রাঙ্গণ রক্ষার দায়িত্বে থাকা স্থানীয় পুলিশ সদস্যরা শুরু থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ছিল না। অথচ, এ ঘটনায় ভারত সরকার শুধু দুঃখ প্রকাশ করেই তার দায় সেরেছে।

গত ২৮ নভেম্বর কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে একই ধরনের সহিংস কায়দায় হামলার ঘটনা ঘটে, যার ফলে বাংলাদেশের কূটনীতিকরা বর্তমানে গভীর নিরাপত্তা সংকটে রয়েছেন।

বাংলাদেশের কূটনৈতিক মিশনের ওপর এইসব জঘন্য হামলা ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন। এমন পরিস্থিতিতে বিপ্লবী ছাত্র পরিষদ মনে করে, ভারতে কূটনীতিকদের নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ সরকারের অবিলম্বে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যেতে হবে।

 

এ ছাড়া ভারতের ঘটনার প্রতিক্রিয়ায় বাংলাদেশের কূটনৈতিক জোনে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে তারা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102