বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি ও সাবেক পুলিশ সুপার মো. আপেল মাহমুদকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের সাবেক পুলিশ সুপার আপেল মাহমুদের বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’-এর ৩(খ) বিধি অনুযায়ী অসদাচরণের অভিযোগে বিভাগীয় মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাময়িক বরখাস্তের সময় আপেল মাহমুদকে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত রাখা হবে। এ সময় তিনি প্রচলিত বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাওয়ার অধিকারী হবেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102