মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
অটোরিকশা থেকে পড়তেই শিক্ষিকাকে পিষে দিল সিএনজি সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের স্ত্রীকে ২ বছরের কারাদণ্ড ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান ভস্মীভূত গঙ্গামতির সংরক্ষিত ম্যানগ্রোভ বনের পাশেই তোলা হচ্ছে স্থাপনা ফিল্ড ফায়ারিংয়ে দুই সেনাসদস্য নিহত: স্বজনদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ইনোভেশন ফেয়ারে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ আটক ৫ পাঁচবিবিতে আর্থিক অন্তর্ভুক্তিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী শুভঙ্করের

অটোরিকশা থেকে পড়তেই শিক্ষিকাকে পিষে দিল সিএনজি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

‎ময়মনসিংহের সদরে স্কুলে যাওয়ার পখে অটোরিকশা থেকে পড়ে যাওয়া সোখিন আরা আক্তার (৪০) নামে  স্কুলশিক্ষিকা সিএনজির চাকায় পিষ্ঠ হয়ে মারা গেছেন।

‎মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে দাপুনিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত সোখিন আরা আক্তার ডি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। তিনি নগরীর সাহেব আলী রোডের কায়েস টাওয়ারের বাসিন্দা এবং জয়নাল আবেদিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল ৯টার দিকে সোখিন আরা আক্তার স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠেন। অটোরিকশাটি দাপুনিয়া বাজারে প্রবেশ করলে হঠাৎ চাকা গর্তে পরে গেলে সোখিন আরা অটোরিকশা থেকে ছিটকে পড়ে যান। তখনই বিপরীত থেকে আসা একটি সিএনজি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

‎এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) নওশাদ বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই। অটোরিকশা থেকে পড়ে গেলে বিপরীত থেকে আসা সিএনজি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102