মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান ভস্মীভূত গঙ্গামতির সংরক্ষিত ম্যানগ্রোভ বনের পাশেই তোলা হচ্ছে স্থাপনা ফিল্ড ফায়ারিংয়ে দুই সেনাসদস্য নিহত: স্বজনদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ইনোভেশন ফেয়ারে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ আটক ৫ পাঁচবিবিতে আর্থিক অন্তর্ভুক্তিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী শুভঙ্করের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড দৃশ্য নিয়ে বিতর্ক-স্ট্যান্টবাজি, ‘আমরা ভাইরাল’ পর্দায় আসছে কবে?

সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী শুভঙ্করের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগরে দ্রুতগামী বিআরটিসি বাসের চাপায় শুভঙ্কর মন্ডল (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার বংশীপুরস্থ লস্কর ফিলিং স্টেশনের সামনে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত শুভঙ্কর মন্ডল প্রতিবেশী খুলনা জেলার কয়রা উপজেলার মহেশপুর গ্রামের দুর্গাপদ মন্ডলের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুভঙ্কর কয়েক দিন আগে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। মঙ্গলবার সকালে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফেরার উদ্দেশে রওনা হন তিনি। পথিমধ্যে বংশীপুর লস্কর ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি দ্রুতগামী বিআরটিসি বাস (ঢাকা মেট্রো-ব-১১-২০১১) তার মোটরসাইকেলটিকে পাশ থেকে সজোরে ধাক্কা দিয়ে চাপা দেয়। এতে বাসটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শুভঙ্করের মর্মান্তিক মৃত্যু হয়।

ঘটনার পরপরই স্থানীয় ক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিকে আটক করার চেষ্টা করলেও চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং সড়ক যোগাযোগ স্বাভাবিক করে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্যামনগর থানার ওসি মো. শাফিউল ইসলাম পাটোয়ারী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে এবং ঘাতক বাসটিকে জব্দ করার পাশাপাশি চালক ও হেলপারকে আটকে আইনগত প্রক্রিয়া চলমান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102