সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
এনসিপি শক্তিশালী না হলে ফ্যাসিবাদ পুনর্বাসনের পথ সৃষ্টি হবে : সারজিস মেট্রোরেলের লাইনে নেমে পড়ে কিশোর, বন্ধ ছিল ট্রেন চলাচল স্কুলে ১৪ বছরের কম বয়সীদের জন্য হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর ইয়ামিন হত্যায় সরকারি খরচে আইনজীবী পাচ্ছেন ১৩ আসামি মানুষের ভালোবাসা নিয়ে ঠাকুরগাঁও ছাড়লেন রাষ্ট্রপতি ধামইরহাটে দীর্ঘদিন থেকে বন্ধ সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের দ্রুত দেশে ফেরার আহ্বান হাইকমিশনের তুচ্ছ ঘটনাকে ঘিরে মারামারি, রাবিতে কেন বাড়ছে অসহিষ্ণুতা? আগস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১, গড়ে প্রতিদিন ১৫ জনেরও বেশি

সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

নিজ বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারকে নিয়ে গালিগালাজের ঘটনায় গ্রেপ্তার হওয়া যুবক সিফাত আব্দুল্লাহর (২৫) জামিন না মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন আদালত-৫ এর বিচারক রাকিবুল হাসানের আদালতে জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালতের বিচারক জামিন নামঞ্জুর করেন।

সিফাতের পক্ষের আইনজীবী রাশেদুল ইসলাম জানান, সোমবার সকালে সিফাত আব্দুল্লাহর জামিনের জন্য গাজীপুর মেট্রোপলিটন আদালত-৫-এ আবেদন করা হয়। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের বিরোধিতায় সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর হয়। এখন আমরা সেশন কোর্টে যাব।

এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর আদালতের পিপি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত সিফাত ফ্যাসিবাদের দোসর। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। আজ তার পক্ষে আইনজীবীরা জামিন চেয়েছেন, তবে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করেছেন। তিনি পতিত আওয়ামী লীগ সরকারের এজেন্ডা হিসেবেই কাজ করেছেন। তিনি ৫ আগস্ট-এর আগে থেকেই ফ্যাসিস্টদের হয়ে কাজ করেছেন, তা এখন অব্যাহত রেখেছেন।

প্রসঙ্গত, সম্প্রতি বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারকে নিয়ে ফেসবুকে গালিগালাজ ও কটূক্তির জেরে অভিযুক্ত যুবক সিফাত আব্দুল্লাহকে (২৫) গত ৩ সেপ্টেম্বর তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করে গাছা থানা পুলিশ।

গ্রেপ্তারের পর সন্ত্রাসবিরোধী আইনে মামলার পর তাকে কারাগারে পাঠান আদালত। সিফাত আব্দুল্লাহ্ (২৫) গাজীপুর মহানগরীর (৩৮ নম্বর ওয়ার্ড) টিনের মসজিদ এলাকার সিকান্দর আলীর ছেলে। তিনি রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102