রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ ১২ হাজার প্রবাসীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিলো সৌদি গরুর ঘরেই বসবাস, অসহায় সোহেলের পাশে দাঁড়ালেন সালথার ইউএনও দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে নারীদের সামনে আনতে ফ্যামিলি কার্ড প্রদান করছে সরকার : নিতাই রায় চৌধুরী সৌদিতে হুথি হামলার বিষয়ে অবস্থান পরিষ্কার করল ইরান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই : শাহে আলম

কালিয়াকৈরে বাস খাদে পড়ে ১৫ জন আহত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরের কালিয়াকৈরে নিয়ন্ত্রণ হারিয়ে কারখানার শ্রমিক বহনকারী একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের খাদে পড়ে অন্তত ১৫ জন শ্রমিক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। এদের মধ্যে ছয়জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুমুদিনী ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রোববার  সকাল পৌনে ৮টার দিকে উপজেলার কুতুবদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে মির্জাপুর থানার আজগানা গ্রাম থেকে শ্রমিকদের নিয়ে কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকার জিএমএক্স কারখানার উদ্দেশে রওনা হয় একটি যাত্রীবাহী বাস। বাসটি কুতুবদিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে বাসে থাকা অন্তত ১৫ জন আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহজালাল আহমেদ সোহাগ বলেন, সড়ক দুর্ঘটনায় ৩০ জন শ্রমিক আহত হয়েছে। এদের মধ্যে ১৫ জন বেশি আঘাতপ্রাপ্ত। বাকিরা চিকিৎসা নিয়ে চলে গেছে।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম পিপিএম-বার বলেন, বাস খাদে পড়ার বিষয়ে এখনো কোনো সংবাদ পাইনি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102