বুধবার রাত ৮ টার সময় কোটচাঁদপুর মডেল থানায় সদ্য যোগদান করা ওসি আজাদ রহমান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন। এ সময় তিনি সাংবাদিকদের কাছে সার্বিক সহযোগিতা চান। এ ছাড়া সর্ব ধরনের তথ্য সরবরাহ করে সাংবাদিকদেরও সহযোগিতার আশ্বাস দেন তিনি।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কোটচাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি কাজী মৃদুল,আলমগীর হোসেন,কোটচাঁদপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল্লা বাশার,সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আপেল,ক্লাবের সাবেক সভাপতি মঈন উদ্দিন খান, কোটচাঁদপুর রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক সুব্রত কুমার ও সাংবাদিক এস এম রায়হান উদ্দিন। এ ছাড়া উপস্থিত ছিলেন,রোকনুজ্জামান, জাহাঙ্গীর হোসেন, রেজাউল করিম।
মতবিনিময় সভার প্রথমে ওসি আজাদ রহমান নিজের পরিচয় দিয়ে সভা শুরু করেন। এরপর চলে উপস্থিত সাংবাদিকদের পরিচয় পর্ব। এরপর সাংবাদিকরা কোটচাঁদপুরের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। সাথে সাথে সব ধরনের সহযোগিতা চান থানায় সদ্য যোগদান করা ওসি আজাদ রহমানের কাছে। এ সময় তিনি সাংবাদিকদের সকল কথা শোনেন ও নোট করেন। পরে সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সামনে বিফিং দেন।