বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ার শেরপুরে স্থায়ী সাব-রেজিস্ট্রার নিয়োগের দাবিতে মানববন্ধন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ, ভোট যেভাবে হবে ঝিনাইদহের কোটচাঁদপুর মাদকের ব্যাপারে বলেন আমি ফাটাকেষ্ট : ওসি  ১৩৩ দেশকে পেছনে ফেলে বিশ্বমঞ্চে বাংলাদেশের জাকরিয়ার অনন্য সাফল্য সিএন্ডবি-পোলেরহাট বাজারে কৃষিপণ্যে সিন্ডিকেটের অভিযোগ বাগেরহাটে ইউনিয়ন পরিষদের বাজেট পর্যালোচনা সভা অনুষ্ঠিত ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী উচ্চশিক্ষার জন্য ৭৪ লাখ টাকার বৃত্তি পেলেন মেধাবী জেমি রায়গঞ্জে ১০০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ ও ধ্বংস

সিএন্ডবি-পোলেরহাট বাজারে কৃষিপণ্যে সিন্ডিকেটের অভিযোগ

শেখ বাকি বিল্লাহ, শরণখোলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

বাগেরহাট জেলার সিএন্ডবি ও পোলেরহাট বাজারে কৃষিপণ্য কেনাবেচায় অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ উঠেছে। এ সিন্ডিকেটের কারণে উৎপাদিত পণ্যের ন্যায্য দাম না পেয়ে ক্ষতির মুখে পড়ছেন স্থানীয় কৃষকরা।

কৃষকদের অভিযোগ, আগে ঢাকা থেকে আসা পাইকারি ক্রেতারা সরাসরি কৃষকদের কাছ থেকে বিভিন্ন কৃষিপণ্য কিনতেন। এতে বাজারে প্রতিযোগিতা থাকায় তারা তুলনামূলক ভালো দাম পেতেন। তবে বর্তমানে স্থানীয় কিছু ব্যবসায়ী ঢাকার কয়েকজন ব্যাপারীর সঙ্গে যোগসাজশ করে বাজার নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ কৃষকদের।

তাদের দাবি, সিন্ডিকেটের মাধ্যমে নির্দিষ্ট দামে কৃষিপণ্য কেনার কারণে কৃষকরা অনেকটা বাধ্য হয়েই কম দামে পণ্য বিক্রি করছেন। উৎপাদন খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি ন্যায্য মূল্য না পাওয়ায় অনেক কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

স্থানীয় কৃষকরা আরও জানান, এভাবে চলতে থাকলে কৃষিকাজে আগ্রহ হারিয়ে ফেলতে পারেন তারা। দ্রুত বাজারে স্বাভাবিক প্রতিযোগিতা ফিরিয়ে এনে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

কৃষকদের পক্ষ থেকে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে। একই সঙ্গে বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা, পাইকারি ক্রয়-বিক্রয় পর্যবেক্ষণ এবং সিন্ডিকেটের অভিযোগ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষকরা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102