বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ার শেরপুরে স্থায়ী সাব-রেজিস্ট্রার নিয়োগের দাবিতে মানববন্ধন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ, ভোট যেভাবে হবে ঝিনাইদহের কোটচাঁদপুর মাদকের ব্যাপারে বলেন আমি ফাটাকেষ্ট : ওসি  ১৩৩ দেশকে পেছনে ফেলে বিশ্বমঞ্চে বাংলাদেশের জাকরিয়ার অনন্য সাফল্য সিএন্ডবি-পোলেরহাট বাজারে কৃষিপণ্যে সিন্ডিকেটের অভিযোগ বাগেরহাটে ইউনিয়ন পরিষদের বাজেট পর্যালোচনা সভা অনুষ্ঠিত ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী উচ্চশিক্ষার জন্য ৭৪ লাখ টাকার বৃত্তি পেলেন মেধাবী জেমি রায়গঞ্জে ১০০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ ও ধ্বংস

ফ্যাসিবাদের বিচার হবে, কোনো গোপনীয়তা নেই: আইনমন্ত্রী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

জুলাই বিপ্লবীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশ নিয়ে কোনো ছিনিমিনি খেলা চলবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে তিনি বলেছেন, বাংলাদেশে ফ্যাসিবাদের বিচার হবে এবং এ নিয়ে কোনো গোপনীয়তা নেই।

রোববার (১৬ আগস্ট) বরিশাল জেলা আইনজীবী সমিতির প্রস্তাবিত ১০ তলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘জুলাই বিপ্লবীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ নিয়ে ছিনিমিনি খেলার কোনো সুযোগ নেই। বাংলাদেশে ফ্যাসিবাদকে কোনো সুযোগ দেওয়া যাবে না। ফ্যাসিবাদের বিচার হবে উপযুক্ত আদালতে। এমন আদালতেই এ বিচার হবে, যা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না।’

সভায় স্বাগত বক্তব্য দেন তথ্যমন্ত্রী মো. জহির উদ্দিন স্বপন। প্রধান বক্তা ছিলেন মো. জয়নুল আবেদিন এমপি। বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন এবং বরিশাল জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য, সাবেক হুইপ ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. মজিবর রহমান সরওয়ার।

উল্লেখ, সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আবুল কালাম আজাদ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102