শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

খুলনা বিভাগের ৬০ জন সাংবাদিকের মধ্যে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ

মোঃ তরিকুল মোল্লা,(ফকিরহাট ও বাগেরহাট সদর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ফ্রি প্রেস আনলিমিটেড (Free Press Unlimited) ও আর্টিকেল ১৯–এর সহযোগিতায় গঠিত বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (BJPC) খুলনা বিভাগের প্রায় ৬০ জন সাংবাদিকের মধ্যে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করেছে।

শনিবার (১ আগস্ট) খুলনার অরণ্য ইকো গার্ডেনে সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বুলেটপ্রুফ জ্যাকেট, সেফটি হেলমেট, ইয়ারমাফ’সহ বিভিন্ন ধরনের নিরাপত্তা সরঞ্জাম সংগঠনের নির্বাচিত স্থায়ী সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। এতে খুলনা বিভাগের ১০ জেলার পাশাপাশি পাবনা, গাইবান্ধা’সহ দেশের বিভিন্ন জেলার সাংবাদিকেরা অংশ নেন।

ইতিপূর্বে সংগঠন থেকে ২০ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছিল।

অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তারা এই সহযোগিতার জন্য বিশেষ করে ফ্রী প্রেস আনলিমিটেডকে এবং ইউরোপীয় ইউনিয়ন, ও আর্টিকেল ১৯–এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সাংবাদিকদের সুরক্ষা ও সক্ষমতা বৃদ্ধিতে এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি ও কালের কণ্ঠ–এর প্রতিবেদক কৌশিক দের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান আনিছুর রহমান কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সারোয়ার, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক খুলনা অঞ্চল–এর সম্পাদক মিজানুর রহমান মিল্টন, মাছরাঙা টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান আবু হেনা মোস্তাফা জামান, ঢাকা ট্রিবিউনের খুলনা প্রতিনিধি মোঃ হেদায়েত হোসেন মোল্লা, হিমালয় খুলনা ব্যুরো প্রধান ও উষার আলো পত্রিকার নির্বাহী সম্পাদক মো. রবিউল ইসলাম মঞ্জু এবং সিএমকেএসের নির্বাহী সদস্য আবুল হোসেন প্রমুখ।

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির বাগেরহাট জেলার সভাপতি ও দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি শেখ আবু সাঈদ শুনু, সাধারণ সম্পাদক গ্লোবাল টেলিভিশনের বাগেরহাট জেলা প্রতিনিধি সোহেল রানা বাবু। মাগুরা জেলার বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি স্টার নিউজ এর জেলা প্রতিনিধি মোঃ ইউনুছ আলী, সাধারণ সম্পাদক: মোঃ আলী আশরাফ, বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির মেহেরপুর জেলার সভাপতি বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাহবুবুল হক পোলেন, সাধারণ সম্পাদক রাশেদ খান’সহ খুলনা বিভাগের BJPC এর ২ শতাধিক স্থায়ী সদস্যদের নিয়ে খুলনা বিভাগের সাধারণ সভা ও নিরাপত্তা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ ছাড়া বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, বাগেরহাট, মাগুরা ও মেহেরপুর, নড়াইল, যশোর, ঝিনাইদাহ’সহ বিভিন্ন জেলার সংগঠনের স্থায়ী সদস্যও উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102