বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

পূর্বাচল কালিকুটি মাদ্রাসার নবনির্বাচিত সভাপতি অ্যাড. জাকির হোসেন সরকার

সুব্রত চন্দ্র দাস গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

গাজীপুর জেলার কালীগঞ্জ থানার অন্তর্গত কালিকুটি মাদ্রাসার দুই (০২) বছর মেয়াদী পরিচালনা পরিষদের কমিটি ঘোষণা করা হয়।

২০২৬ খ্রিস্টাব্দের জুলাই মাসে কালিকুটি মাদ্রাসার দুই (০২) বছর মেয়াদী মাদ্রাসা পরিচালনা কমিটি গঠন করা হয়। উক্ত মাদ্রাসা পরিচালনা পরিষদের কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক, পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন সরকার।

নবনির্বাচিত সভাপতি এডভোকেট জাকির হোসেন সরকার বলেন গাজীপুর-০৫ আসনের মাননীয় সংসদ সদস্য জননন্দিত জননেতা এ কে এম ফজলুল হক মিলন ভাই নিজ হাতে আমাকে এই দায়িত্বভার অর্পণ করেছেন আমি যেন সততা ও নিষ্ঠার সাথে মিলন ভাইয়ের আদর্শ ধারণ করে কালিকুটির মাদ্রাসার সার্বিক উন্নয়ন করতে পারি এবং মাদ্রাসার এতিম, গরিব ও অসহায়দের পাশে দাঁড়াতে পারি এবং উক্ত মাদ্রাসাকে গাজীপুরের মধ্যে এক নম্বর মাদ্রাসায় উন্নীত করতে পারি সেজন্য সকলের সহযোগিতা কামনা করি।

নবনির্বাচিত সভাপতি এডভোকেট জাকির হোসেন সরকার কালিকুটি গ্রামবাসীর নেক হায়াত ও দীর্ঘায়ু কামনা করেছেন যাতে সততা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে পারেন । পরিশেষে সকলের মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102