বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

রামপালে প্রধানমন্ত্রীর প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠান ২০২৬ এর সরাসরি সম্প্রচার

শেখ মাসুম বিল্লাহ, (রামপাল, মোংলা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আয়োজিত “প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠান ২০২৬” এর সরাসরি সম্প্রচার অনুষ্ঠান রামপাল উপজেলার ঝনঝনানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রজেক্টরের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর পদক প্রদান অনুষ্ঠান সরাসরি দেখানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ তামান্না ফেরদৌসী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার কুদ্দুস, রামপাল উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, রামপাল প্রেস ক্লাবের আহ্বায়ক মোঃ শাহাজালাল গাজী, সদস্য শেখ মাসুম বিল্লাহসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উদ্বোধন করে বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। এসময় তিনি পরিবেশ রক্ষায় সকলকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যা করার আহ্বান জানান।

বক্তারা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে সরকারের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার গুণগত মান বাড়াতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102