শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :

কুয়েত-বাহরাইনে মার্কিন ৮৫ সামরিক স্থাপনায় ইরানের হামলা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে। কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর ৮৫টি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এ হামলাকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অভিযানের ‘প্রাথমিক জবাব’ বলে দাবি করেছে। এ তথ্য জানিয়েছে রয়টার্স।

এর আগে হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে তেহরানের হামলার জবাবে ইরানের বিভিন্ন স্থানে পাল্টা হামলা চালায় যুক্তরাষ্ট্র।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তাদের অভিযানে ইরানের ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। একই সঙ্গে সংস্থাটি সতর্ক করে বলেছে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে হামলার জন্য ইরানকে বড় ধরনের মূল্য দিতে হবে।

ইরানের সংবাদমাধ্যমগুলোর দাবি, মার্কিন হামলায় কেশম দ্বীপ, আব্বাস বন্দর এবং সিরিক এলাকায় আঘাত হানা হয়েছে। তেহরানের ভাষ্য, এই হামলা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের লঙ্ঘন।

এ ঘটনার পরই কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায় ইরান। তবে এসব হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নিরপেক্ষ তথ্য পাওয়া যায়নি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102