মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

গণপিটুনির আতঙ্কে ড্রেনে আত্মগোপনে চোর

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬

কক্সবাজারের রামু উপজেলায় চুরির অভিযোগে স্থানীয়দের ধাওয়ার মুখে গণপিটুনির আশঙ্কায় ময়লার ড্রেনে লুকিয়ে পড়া এক ব্যক্তিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। প্রায় এক ঘণ্টার অভিযান শেষে তাকে নিরাপদে বের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার চৌমুহনী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, অভিযুক্ত ব্যক্তি চুরির উদ্দেশ্যে একটি বসতবাড়িতে প্রবেশ করেছিলেন। বিষয়টি টের পেয়ে বাড়ির সদস্যরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন তাকে ধাওয়া করেন। একপর্যায়ে গণপিটুনির ভয়ে তিনি পালিয়ে রাস্তার পাশের একটি গভীর ময়লার ড্রেনে নেমে আত্মগোপন করেন।

ড্রেনের ভেতরে অত্যন্ত সংকীর্ণ ও দুর্গম স্থানে অবস্থান নেওয়ায় স্থানীয়দের পক্ষে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে কেউ আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রশাসনকে বিষয়টি জানায়। খবর পেয়ে রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ প্রচেষ্টার পর তারা ওই ব্যক্তিকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করে রামু থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

রামু থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, স্থানীয়রা আইন নিজের হাতে তুলে না নিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিয়ে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। উদ্ধার হওয়া ব্যক্তি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। ভুক্তভোগীর লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে পাঠানো হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102