মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

বাগেরহাটে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবা’সহ এক মাদক কারবারি আটক

মোঃ তরিকুল মোল্লা, (ফকিরহাট ও বাগেরহাট সদর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬

বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের কররী এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবা”সহ মোতাহার মোড়ল (৪৪) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (২৪ জুন) সকালে তার নিজ বসতঘরে অভিযান চালিয়ে মাদকদ্রব্য’সহ একজনকে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারি– মোতাহার মোড়ল কররী গ্রামের মাহাতাব মোড়লের ছেলে।

মাদকদ্রব্য অধিদপ্তর জানায়, বাগেরহাট জেলার সদর থানাধীন কররী গ্রামস্থ আসামী মোতাহার মোড়লের নিজ দখলীয় বসত ঘর হতে ২ কেজি গাঁজা ও ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট’সহ তাকে আটক করা হয়।

এ ঘটনায় ডিএনসির উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদার বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। নিয়মিত এমন অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102