রবিবার, ২১ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে কামরুল সম্পর্ক আরও শক্তিশালী করার পথে অগ্রসর হচ্ছে বাংলাদেশ-যুক্তরাজ্য কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান প্রবাসীদের স্বস্তিদায়ক সেবার জন্য রাষ্ট্রের কাছে যে বার্তা দিলেন জুলকারনাইন ওসির নির্দেশে হাসপাতালের গাছ কর্তন, জানতেন না ইউএনও-বন বিভাগ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১০ হাজার শিক্ষককে অবসরকালীন চেক প্রদান করা হবে মেসেঞ্জার-হোয়াটসঅ্যাপ বা ইমোর মেসেজে ‘কবুল’ বললে কি বিয়ে হবে? দেশেই তৈরি হবে মেসি-রোনালদোর মতো খেলোয়াড় : প্রধানমন্ত্রী ‘বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান’

লেবাননে অভিযান বন্ধে সেনাবাহিনীকে নেতানিয়াহুর নির্দেশ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দেশটির সেনাবাহিনীকে তাদের বর্তমান অবস্থান বজায় রেখে দক্ষিণ লেবাননে সব ধরনের সামরিক অভিযান বন্ধ করার নির্দেশ দিয়েছেন।

শনিবার (২০ জুন) লেবাননভিত্তিক সংবাদমাধ্যম ‘বৈরুত’ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদন অনুসারে, নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ শনিবার ইসরায়েলি সেনাবাহিনীকে অবস্থান বজায় রেখে লেবাননে অভিযান বন্ধ রাখার নির্দেশ দেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, একটি নিরাপত্তা বিষয়ক বৈঠকের শেষে ইসরায়েলের সেনাপ্রধানও লেবাননে যুদ্ধবিরতির নির্দেশ দিয়েছেন।

এদিকে ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, নেতানিয়াহু ও কাটজের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে নেওয়া হয়েছে।

ইসরায়েলের নিরাপত্তা সূত্র দেশটির সরকারি সম্প্রচারমাধ্যমকে জানিয়েছে, দক্ষিণ লেবাননে হুমকি নির্মূলের জন্য সেনাবাহিনী স্বাধীনভাবে কাজ করতে পারবে। তবে হিজবুল্লাহ যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে, তাহলে সেনাবাহিনী কঠোরভাবে জবাব দেবে।

একজন ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, লেবাননে ‘ইয়েলো লাইন’-এর ভেতরে সেনাবাহিনী অবাধে কাজ করছে।

ইসরায়েলের চ্যানেল ১৩-কে একটি সামরিক সূত্র জানিয়েছে, লেবাননে কার্যক্রম ব্যাপকভাবে কমিয়ে আনা হবে এবং শুধুমাত্র সরাসরি হুমকির মুখে পড়লেই গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন, উত্তর সীমান্ত রক্ষার জন্য যতদিন প্রয়োজন হবে, ইসরায়েল দক্ষিণ লেবাননে অবস্থান করবে।

তিনি আরও নির্দেশ দিয়েছেন, হিজবুল্লাহর যেকোনো হামলার কঠোর জবাব দিতে এবং ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যেকোনো হুমকি দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102