শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের ইউনিফর্ম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি খালের পাড়ে পাইলিং ছাড়াই সড়ক নির্মাণ, নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ বর্তমান সরকার রাষ্ট্র সংস্কার করছে না, এজন্য আমরা মাঠে নেমেছি: নাসির উদ্দিন পাটোয়ারী রামপালে ‘মিনি মিক্সড অর্চার্ড’ বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত বাগেরহাটে সম্মিলিত ব্যবসায়িক সমিতির ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত শুধু পোস্ট করে ফেসবুক থেকে আয় করুন ৩ হাজার ডলার প্যারিসে ভিভাটেক সম্মেলন শুরু, আলোচনার কেন্দ্রে কৃত্রিম বুদ্ধিমত্তা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার : তথ্যমন্ত্রী ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দাম নির্ধারণ আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা আলভী

রামপালে ‘মিনি মিক্সড অর্চার্ড’ বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেখ মাসুম বিল্লাহ, (রামপাল ও মংলা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

বাগেরহাটের রামপালে “পরিবারের জন্য পুষ্টি মিলনমেলার মাধ্যমে আনন্দ আহরণ” প্রকল্পের আওতায় নির্বাচিত কৃষকদের নিয়ে “মিনি মিক্সড অর্চার্ড ডেভেলপমেন্ট” বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

১৯ জুন ২০২৬, শুক্রবার উপজেলা কৃষি অফিস হল রুমে আয়োজিত এই কর্মশালার আয়োজনে ছিল ময়মনসিংহের মডার্ন নার্সারি অ্যান্ড হর্টিকালচার ফার্ম।সক্রিয় সহযোগিতা করেন রামপাল এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

প্রশিক্ষণে প্রধান অতিথি ও মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কৃষি বিজ্ঞান বিভাগের ডিন ও বিভাগীয় প্রধান এম. এ. রহিম। বিশেষজ্ঞ বক্তা হিসেবে সেশন পরিচালনা করেন বাংলাদেশ পারমাণবিক কৃষি ইনস্টিটিউটের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. মো.শামসুল আলম।

রামপাল এডিপিসিও এর সিনিয়র ম্যানেজার ফুলি সরকারের পক্ষে বিশ্বজিৎ সাহা সভাপতিত্ব করেন।

কর্মসূচির মূল দায়িত্বে ছিলেন প্রোগ্রাম অফিসার পার্থ সারথী দোবে এবং প্রশিক্ষণটি সঞ্চালনা করেন প্রোগ্রাম অফিসার সুবাস এম জয়ধর।
রামপাল এডিপি-এর অন্যান্য কর্মকর্তারাও প্রশিক্ষণটিকে ফলপ্রসূ করতে সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন।

প্রকল্পের মূল উদ্দেশ্য পরিবারের পুষ্টি চাহিদা পূরণের মাধ্যমে “Happiness Harvest” করা। প্রশিক্ষণে কৃষকদের বাড়ির আঙিনা ও স্বল্প জমিতে মিনি মিক্সড অর্চার্ড স্থাপন,ফলের জাত নির্বাচন, পরিচর্যা, রোগ-বালাই দমন ও ফলের পুষ্টিগুণ সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।

রামপাল উপজেলার বিভিন্ন সম্প্রদায়ের নির্বাচিত কৃষকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে বিষয়টি সম্পর্কে জ্ঞান অর্জন করেন। আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ কৃষকদের আয় বাড়ানোর পাশাপাশি পরিবারের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102