বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

কালীগঞ্জে ধর্ষণের অভিযোগে রিকশাচালককে গণপিটুনি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জে ধর্ষণচেষ্টার অভিযোগে মীর ফারুক নামে এক রিকশাচালককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। শনিবার সকালে কালীগঞ্জ শহরের মহিলা কলেজের পেছনে এ ঘটনা ঘটে। ধর্ষক মির ফারুক কলেজপাড়ার একটি ভাড়া বাড়িতে বসবাস করেন। তার গ্রামের বাড়ি ঝিনাইদহ সদর থানার গান্না ইউনিয়নের চন্ডিপুর গ্রামে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে প্রতিবেশীর ১২ বছরের মেয়েকে ধর্ষণের চেষ্টা করা হয়। শনিবার সকালে ওই মেয়ে তার মাকে ঘটনাটি জানায়। এরপর প্রতিবেশীদের মধ্যে জানাজানি হলে এলাকাবাসী তাকে গণপিটুনি দেয়। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এদিকে ওই ব্যক্তির বিরুদ্ধে নিজ কন্যাসন্তানকে শ্লীলতাহানির অভিযোগ করেছে তার স্ত্রী ও সন্তান।

গণপিটুনির শিকার মির ফারুকের স্ত্রী তার নিজের কন্যাসন্তানকে শ্লীলতাহানির বিষয়টি স্বীকার করে জানান, গতকাল বিকেলে মির ফারুক ছোট মেয়েকে নদীর ধারে নিয়ে গিয়ে মেরে ফেলার হুমকি দেয়। এ সময় শ্লীলতাহানির বিষয়ে কাউকে কিছু না বলার প্রতিজ্ঞা করলে তাকে বাড়ি নিয়ে আসে।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে মির ফারুককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। এখন তদন্ত চলছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে যোগ করেন ওসি (তদন্ত)।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102