বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
যে আইনে বৈধ হলো নাসির-তামিমার বিয়ে বাগেরহাটে দুর্বৃত্তের হামলায় কৃষকদলের সভাপতি নিহত, আহত ১ দিল্লিতে মুসলিম তরুণীকে হত্যা ও গণধর্ষণের অভিযোগ স্বামী অঙ্কিতের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত জবিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মানববন্ধন তেজগাঁও শিল্পাঞ্চলে অভিযান, ৮৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক এক সপ্তাহ শান্ত থাকবে ইরান-ইসরাইল: ট্রাম্প বাংলাদেশ হাইকমিশন ও গণমাধ্যমের মধ্যে নতুন সমন্বয়ের বার্তা জার্মানিতে বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন নির্বাচনের পর গাড়ি-বাড়ি সব লাগে জামায়াতের : রাশেদ খান

বাগেরহাটে দুর্বৃত্তের হামলায় কৃষকদলের সভাপতি নিহত, আহত ১

মোঃ তরিকুল মোল্লা, (ফকিরহাট ও বাগেরহাট সদর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬

বাগেরহাটের ফকিরহাটে দুর্বৃত্তদের হামলায় বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ বাদল মোড়ল (৩৫) নিহত ও আব্দুল্লাহ মোড়ল নামে এক বিএনপি নেতা গুরুতর জখম হয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) রাতে ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের নিয়তির মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

ধারণা করা হচ্ছে, হতাহতরা মোটরসাইকেল যোগে বারুইপাড়া থেকে ফকিরহাট যাচ্ছিল। নিয়তির মোড় এলাকায় আসলে দুটি মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে কৃষক দলের সভাপতি বাদলের মৃত্যু নিশ্চিত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক বাদল মোড়লকে মৃত ঘোষণা করেন এবং আহত বিএনপি নেতা আব্দুল্লাহ মোড়লকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হতাহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। আহতকে উন্নত চিকিৎসার জন্য খুলনা প্রেরণ করা হয়েছে। নিহতের মরদেহ পুলিশ হেফাজতে হাসপাতালে রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102