বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শিবিরের মিথ্যা মামলার প্রতিবাদে বীর মুক্তিযোদ্ধা পরিবারের সংবাদ সম্মেলন রামপালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত রামপালে শুরু হয়েছে লাগসই প্রযুক্তি নিয়ে দুই দিনব্যাপী সেমিনার বাগেরহাটে ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ খুলনা-মোংলা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা শোরুমে ঢুকে হিন্দুত্ববাদীদের তাণ্ডব মুসলিম কর্মচারীদের গায়ে ‘জিহাদি’ স্লিপ সেঁটে দিল বজ্রং জঙ্গিরা পশ্চিমবঙ্গে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা বন্ধ মাত্র ৭ মিনিটে ক্যানসার চিকিৎসা! কেরালায় সতীশনের মন্ত্রিসভায় স্থান পেলেন ৬ মুসলিম সদস্য

মিথ্যা মামলার প্রতিবাদে বীর মুক্তিযোদ্ধা পরিবারের সংবাদ সম্মেলন

মোঃ তরিকুল মোল্লা, (বাগেরহাট সদর,ফকিরহাট) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬

বাগেরহাটের রামপাল উপজেলার সন্তোষপুর গ্রামের দাউদ আলী মল্লিকের পুত্র বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমানের পরিবারের নামে রামপালের চিহ্নিত ভূমিদস্যু ও বিএনপি নেতা মোস্তফা কামাল হালিম ও তার ছেলে ইসতিয়াক পাটোয়ারীর দেওয়া মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

বুধবার (২০) দুপুর সাড়ে ১২টায় ভুক্তভোগী খলিলুর রহমান তার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনে তার লিখিত বক্তব্যে বলেন, গত ৫ই আগষ্ট ২০২৪ থেকে পার-গোবিন্দপুরের মৃত শামছুউদ্দিন পাটোয়ারীর ছেলে মোস্তফা কামাল হালিম আমার নিজ মালীকানাধীন সম্পত্তি দখল করার চেষ্টা করে। আমি বাংলাদেশ সোনাবাহিনীর দারস্ত হলে হালিম পাটোয়ারী পিছু হটে যায়। তারপর আমি রামপালের ইউএনও ও এসিল্যান্ড বরাবর দরখাস্ত করি। তারপর ইউএনও ও এসিল্যান্ড বিভিন্ন ভাবে আমার সম্পদ রক্ষাকরার জন্য চেষ্টা করে। এরপর ১২ই ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনের পর আমার কাছে হালিম পাটোয়ারীর ছেলে ইসতিয়াক ১০লক্ষ টাকা চাঁদা দাবী করে। না দিলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। আমি ভয়ে তাকে ১লক্ষ টাকা দিতে বাধ্য হই। তারপর কিছুদিন ভালোভাবে যাচ্ছিল।

তিনি আরো বলেন, গত ১৯/০৩/২০২৬ তারিখ বৃহস্পতিবার ইসতিয়াক, মিলন মল্লিক, আসাদ শেখ’সহ আরো ৮/১০ জন আনুমানিক রাত ১০ ঘটিকার সময় আমার বাড়িতে আসে এবং আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে এবং আমাকে ভয়ভীতি দেখিয়ে ৮০ হাজার টাকা নিয়ে যায় এবং বলে ফয়লা চৌরাস্তা মোড়ে আমার জায়গায় জোর করে ঘর তৈরি করবে কেউ বাঁধা দিতে আসলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেয়। আবার আমি রামপালের ইউএনও ও এসিল্যান্ড বরাবর দরখাস্ত করি। এর পর ঘর তৈরি বন্ধ থাকে। গত ০২/০৪/২০২৬ তারিখে জানতে পারি আমার ও আমার পরিবারের নামে ভূমি আইনে একটি মিথ্যা মামলা দায়ের করিয়াছে যার নম্বর-৫৯/২৬। তারপর সে আমাকে বাড়ি থেকে বের না হওয়ার হুমকি দেয়। আমি বাড়িতে গৃহবন্দি হয়ে থাকি। তারপর আবার ১৭/০৫/২০২৬ তারিখ আমার নামে ও আমার স্ত্রী, কন্যা, মেয়ে জামাই, ভাগ্নে’সহ ৬ জনের নামে একটি চাঁদাবাজী মামলা দায়ের করে, যার নম্বর-৪৩/২৬ এবং ঐ দিন রাত ৮ ঘটিকার সময় আমাকে হুমকি ধামকি দিয়ে বলে বাগেরহাট আমার ভগ্নিপতি’সহ অনেক আত্মীয় স্বজন আছে, এবার সিআইডিতে মামলা দিয়েছি মজা বুঝবি। উল্লেখ্য অন্তবর্তীকালীন সরকারের সময় হালিম পাটোয়ার আমাকে পুলিশ দিয়ে অনেক বার হয়রানী করিয়াছে।

তিনি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের ঊর্ধ্বতন কতৃপক্ষের কাছে আকুল আবেদন করে বলেন, আমি যেন স্বাধীনভাবে চাঁদা না দিয়ে স্বাধীন বাংলাদেশে বসবাস করতে পারি এবং মিথ্যা মামলার সুস্থ তদন্ত ও হয়রানির হাত থেকে মুক্তি পেতে পারি আপনারা তার ব্যবস্থা করুন।

এ বিষয়ে হালিম পাটোয়ারী বলেন, আমরা এই জমি ১৯৮৬ সালে কিনেছি কিন্তু তারা আমাদেরকে সুস্থভাবে ভোগ দখল করতে দিচ্ছে না। তাই আমরা তাদের নামে মামলা দিয়েছি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102