বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শিবিরের মিথ্যা মামলার প্রতিবাদে বীর মুক্তিযোদ্ধা পরিবারের সংবাদ সম্মেলন রামপালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত রামপালে শুরু হয়েছে লাগসই প্রযুক্তি নিয়ে দুই দিনব্যাপী সেমিনার বাগেরহাটে ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ খুলনা-মোংলা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা শোরুমে ঢুকে হিন্দুত্ববাদীদের তাণ্ডব মুসলিম কর্মচারীদের গায়ে ‘জিহাদি’ স্লিপ সেঁটে দিল বজ্রং জঙ্গিরা পশ্চিমবঙ্গে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা বন্ধ মাত্র ৭ মিনিটে ক্যানসার চিকিৎসা! কেরালায় সতীশনের মন্ত্রিসভায় স্থান পেলেন ৬ মুসলিম সদস্য

রামপালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত

শেখ মাসুম বিল্লাহ,(মোংলা,রামপাল) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬

“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” – এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের রামপালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে রামপাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় অংশ নেন স্টেশনের কর্মকর্তা ও সদস্যরা। শোভাযাত্রায় “গতি, সেবা, ত্যাগ” এই তিন মূলমন্ত্রকে তুলে ধরে ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার মিজ তামান্না ফেরদৌসী। এছাড়া উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত স্টেশন অফিসার জনাব মোঃ আবু জাফর সিদ্দিক। শোভাযাত্রায় প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন লিডার জনাব মোল্যা মোঃ মনিরুজ্জামান।

আয়োজকরা জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য জনসচেতনতা বৃদ্ধি করা। অগ্নিকাণ্ড, প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য দুর্ঘটনায় জানমাল রক্ষায় ফায়ার সার্ভিসের ভূমিকা এবং করণীয় সম্পর্কে জনগণকে অবহিত করাই এই আয়োজনের লক্ষ্য।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা বলেন, দুর্ঘটনা ঘটার পর প্রতিক্রিয়া নয়, বরং আগেই সচেতন হওয়া জরুরি। এজন্য সকলকে সচেতন থাকার আহ্বান জানান তারা।

শোভাযাত্রাটি স্টেশন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্টেশনে এসে শেষ হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102