রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হিসেবে ফকির নোবেল রায়হান হৃদয়কে দেখতে চান নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬

বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের রাজনীতিতে তরুণ ও ত্যাগী নেতৃত্ব হিসেবে আলোচনায় রয়েছেন ফকির নোবেল রায়হান হৃদয়। দীর্ঘদিন ধরে দলীয় বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন এবং নেতাকর্মীদের পাশে থেকে কাজ করায় তাকে বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান তৃণমূলের অসংখ্য নেতাকর্মী ও সমর্থকরা।

স্থানীয় নেতাকর্মীরা জানান, আন্দোলন-সংগ্রামের প্রতিটি ধাপে হৃদয় ছিলেন সাহসী ও সক্রিয়। বিশেষ করে কঠিন সময়ে দলের জন্য তার ত্যাগ ও সাংগঠনিক দক্ষতা নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে নিয়ে ব্যাপক সমর্থন লক্ষ্য করা যাচ্ছে।

নেতাকর্মীদের ভাষ্য, “৫ আগস্টের আগে আমরা হৃদয় ভাইয়ের সাথে ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ।” তাদের দাবি, দলের দুঃসময়ে যারা মাঠে থেকেছেন, তাদেরই মূল্যায়ন করা উচিত। সেই বিবেচনায় ফকির নোবেল রায়হান হৃদয় সাধারণ সম্পাদক পদে যোগ্য দাবিদার বলে মনে করছেন অনেকে।

রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, তরুণ নেতৃত্বকে সামনে আনার মাধ্যমে সংগঠন আরও গতিশীল হতে পারে। আর সে ক্ষেত্রে ফকির নোবেল রায়হান হৃদয়ের মতো সাংগঠনিকভাবে দক্ষ নেতাকে দায়িত্ব দিলে বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা করছেন নেতাকর্মীরা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102