রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

মেলায় পরিচয়, বাড়িতে নিয়ে গিয়ে যুবতীকে ধর্ষণ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬

কুষ্টিয়ার ভেড়ামারায় মেলা থেকে বাড়িতে জোর করে নিয়ে গিয়ে এক যুবতীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে নিশান (২২) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় যুবককে গ্রেপ্তার এবং যুবতীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১১ মে) উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের হিড়িমদিয়া এলাকায় অভিযুক্তের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভিকটিমের অভিযোগে জানা যায়, তার দুই বছরের শিশু সন্তানকে নিয়ে পার্শ্ববর্তী মিরপুর উপজেলার পোড়াদহ এলাকা থেকে ভেড়ামারায় মোড়ে শাহ মাজারে মেলা দেখতে আসেন। সেখানে চাঁদগ্রাম ইউনিয়নের হিড়িমদিয়া এলাকার নিশান নামে এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়।

সন্ধ্যায় নিশান শিশুটিকে মাজারের পাশে খোলা জায়গায় রেখে ভিকটিমকে জোর করে তার বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

শিশুর কান্নায় আশেপাশের লোকজন সতর্ক হয়ে রাত একটার দিকে ভিকটিমকে উদ্ধার করেন। গতকাল মঙ্গলবার দুপুরে ভিকটিমের বড় বোন থানায় লিখিত অভিযোগ দায়ের করলে ভেড়ামারা থানা পুলিশ অভিযান চালিয়ে নিশানকে গ্রেপ্তার করে।

ভেড়ামারা থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, ‘অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করেছি। ভিকটিমকে হাসপাতালে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102