শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
হান্টাভাইরাস সংক্রমণ ঘিরে বিশ্বজুড়ে উদ্বেগ, ৩ জনের মৃত্যু ‘সরকার গণতন্ত্র ও সংবিধানবিরোধী কাজ করছে’ রাতে ইরান থেকে জবাব আসতে পারে, জানালেন ট্রাম্প অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সাক্ষাৎ চিফ ইনোভেশন কর্মকর্তাকে বদলি, জিরো সিগন্যাল ম্যানেজমেন্ট মডেল অনিশ্চিত স্ত্রী বাবার বাড়ি গেলে স্বামীরা কী কারণে খুশি হয় গাজীপুরে ৫ খুন : মরদেহের পাশে জিডির কপি, যা লেখা আছে ফাইভ মার্ডার : ঘটনাস্থলে গিয়ে কাঁদলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বাবা জুয়া খেলতে নিষেধ করায় ছেলেকে হত্যা করে ‘প্রতিশোধ’ নিলেন খোকন সাবিকুন্নাহারকে আবারও তালাক দিলেন আবু ত্বহা

রামপালে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে উত্তাল উপজেলা পরিষদ চত্বর

শেখ মাসুম বিল্লাহ,(মোংলা,রামপাল) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬

বাগেরহাটের রামপাল উপজেলার বিএনপির সভাপতি আলহাজ্ব শেখ হাফিজুর রহমান তুহিনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে রামপাল উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন।

শনিবার (৯ই মার্চ) সকাল সাড়ে ১১টায় রামপাল প্রেস ক্লাব সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয় এবং সেখানে প্রতিবাদ সভায় মিলিত হয়। এ সময় নেতাকর্মীরা “ষড়যন্ত্রকারীদের কালো হাত গুঁড়িয়ে দাও”, “মিথ্যা অপপ্রচার বন্ধ করো” সহ বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শেখ হাফিজুর রহমান তুহিন দীর্ঘদিন ধরে সততা, দক্ষতা ও ত্যাগের মাধ্যমে দলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার জনপ্রিয়তা ও সাংগঠনিক সাফল্যে ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বক্তারা আরও বলেন, একজন জনপ্রিয় ও ত্যাগী নেতার বিরুদ্ধে কুরুচিপূর্ণ মানববন্ধন এবং ভিত্তিহীন মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন তারা।

একইসঙ্গে অপপ্রচারকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান নেতৃবৃন্দ। এ সময় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102