রবিবার, ১০ মে ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
পিলজং ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় শেখ জাহাঙ্গীর হোসেন হান্টাভাইরাস সংক্রমণ ঘিরে বিশ্বজুড়ে উদ্বেগ, ৩ জনের মৃত্যু ‘সরকার গণতন্ত্র ও সংবিধানবিরোধী কাজ করছে’ রাতে ইরান থেকে জবাব আসতে পারে, জানালেন ট্রাম্প অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সাক্ষাৎ চিফ ইনোভেশন কর্মকর্তাকে বদলি, জিরো সিগন্যাল ম্যানেজমেন্ট মডেল অনিশ্চিত স্ত্রী বাবার বাড়ি গেলে স্বামীরা কী কারণে খুশি হয় গাজীপুরে ৫ খুন : মরদেহের পাশে জিডির কপি, যা লেখা আছে ফাইভ মার্ডার : ঘটনাস্থলে গিয়ে কাঁদলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বাবা জুয়া খেলতে নিষেধ করায় ছেলেকে হত্যা করে ‘প্রতিশোধ’ নিলেন খোকন

যাত্রাপুর ইউপির ৮নং ওয়ার্ডে মেম্বার পদে সুমনের প্রার্থীতা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬

৬নং যাত্রাপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডে আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে মেম্বার পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সমাজসেবক শেখ হুমায়ুন কবির সুমন। প্রার্থীতা ঘোষণার পর থেকেই এলাকায় সাধারণ ভোটার ও তরুণদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

শেখ হুমায়ুন কবির সুমন বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করে আসছেন। সাধারণ মানুষের সেবা, ওয়ার্ডের উন্নয়ন এবং নাগরিক সুবিধা নিশ্চিত করাই তার মূল লক্ষ্য। তিনি সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
স্থানীয় বাসিন্দাদের মতে, সুমন একজন সাদামাটা ও জনবান্ধব ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত। বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে সাধারণ মানুষের সঙ্গে তার সুসম্পর্ক গড়ে উঠেছে। ফলে আসন্ন নির্বাচনে তিনি শক্ত অবস্থানে রয়েছেন বলে মনে করছেন স্থানীয়রা।
প্রার্থীতা ঘোষণার পর থেকে ওয়ার্ডজুড়ে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। সমর্থকরা আশা করছেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে শেখ হুমায়ুন কবির সুমন বিজয়ী হয়ে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102