শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :

বুশেহর পারমাণবিক প্রকল্পে ফের গতি, কাজে ফিরেছেন ২২০০ ইরানি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬

ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের নির্মাণকাজ আবারও পুরোদমে শুরু হয়েছে। প্রকল্পের কাজ এগিয়ে নিতে ইতোমধ্যে প্রায় ২ হাজার ২০০ ইরানি নির্মাণশ্রমিক সেখানে যোগ দিয়েছেন।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের প্রধান অ্যালেক্সি লিখাচেভ শুক্রবার এ তথ্য জানিয়েছেন বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লিখাচেভ বলেন, বুশেহর প্রকল্প এলাকায় ধীরে ধীরে কর্মচাঞ্চল্য ফিরছে এবং স্থানীয় শ্রমিকদের উপস্থিতিও বাড়ছে। তার ভাষ্য অনুযায়ী, বর্তমানে দ্বিতীয় ইউনিটের নির্মাণকাজে রি-ইনফোর্সমেন্ট ও কংক্রিট ঢালাইয়ের কাজকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রেখেছে। পাশাপাশি নির্মাণাধীন অংশে কার্যক্রম স্বাভাবিক গতিতে এগোচ্ছে।

রোসাটম প্রধান দাবি করেন, বুশেহর কেন্দ্রের সামগ্রিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং আশপাশে কোনো ধরনের হামলার ঘটনা ঘটেনি।

তিনি বলেন, বর্তমানে প্রকল্প এলাকায় রোসাটমের ২০ জন কর্মী দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তেহরানে সংস্থাটির কেন্দ্রীয় দপ্তরেও আরও চারজন কর্মরত।

লিখাচেভ আরও জানান, ইরানে থাকা রুশ কর্মীদের মানসিক দিকটিও গুরুত্ব দেওয়া হচ্ছে। ৯ মে উদযাপন উপলক্ষে তাদের আবাসস্থল সাজানোর ব্যবস্থা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় বুশেহরে অবস্থানরত রুশ কর্মীরা উৎসব উদযাপনে একত্র হবেন বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102