শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো রাজ্যটিতে সরকার গঠন করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। একই সঙ্গে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ গ্রহণ করেছেন।

শনিবার (৯ মে) স্থানীয় সময় বেলা ১১টায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ অনুষ্ঠান শুরু হয়। বাংলাদেশ সময় দুপুর ১২টার কিছু পর রাজ্যপালের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এনডিএ জোটশাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতারা। রাজ্যপাল আর এন রবি শুভেন্দুকে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করান।

নতুন মন্ত্রিসভায় শপথ নিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিসিথ প্রামাণিক।

২৯৪ সদস্যের বিধানসভায় বিজেপি ২০৭টি আসনে জয় পেয়ে রাজ্যে দীর্ঘ ১৫ বছরের তৃণমূল কংগ্রেস সরকারের শাসনের অবসান ঘটিয়েছে।

গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গে। নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস টানা চতুর্থবার জয় পাওয়ার আশা প্রকাশ করলেও ফল ঘোষণার পর বিজেপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথ সুগম করে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102