ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানিকে নিয়োগ দিয়েছে দেশটির সরকার। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যের বরাতে এ খবর জানিয়েছে।
বর্তমান সেনাপ্রধান জেনারেল অনিল চৌহানের দায়িত্বের মেয়াদ আগামী ৩০ মে শেষ হওয়ার কথা রয়েছে। এরপরই নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেবেন সুব্রামানি। বর্তমানে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ে সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে এ পদে রয়েছেন তিনি।
এর আগে ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত ভারতের উপ-সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন সুব্রামানি। এ ছাড়া ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ (জিওসি-ইন-সি) হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।