শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন

মুখ্যমন্ত্রী হয়েই তৃষাকে বিয়ে করছেন থালাপতি বিজয়?

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়কে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে ব্যক্তিগত জীবন। ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতে যাওয়ার আলোচনার মধ্যেই ছড়িয়ে পড়েছে দ্বিতীয় বিয়ের গুঞ্জনও।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, অভিনেত্রী তৃষা কৃষ্ণানর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের জের ধরে খুব শিগগিরই বিয়ের বন্ধনে জড়াতে পারেন বিজয়। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি দুই তারকার কেউই।

খবরে আরও বলা হয়, নির্বাচনে সম্ভাব্য জয়ের পর বিজয়ের বাসায় তৃষার যাতায়াত, পরিবারের সদস্যদের সঙ্গে তার ঘনিষ্ঠতা এবং দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানার গুঞ্জন—সব মিলিয়ে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

ভারতীয় গণমাধ্যমের দাবি, আগামী ১৫ জুন আদালতে প্রথম স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গমর সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। ভরণপোষণ বাবদ বড় অঙ্কের অর্থ পরিশোধের কথাও আলোচনায় এসেছে। তবে এসব তথ্য স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

১৯৯৯ সালে সংগীতাকে বিয়ে করেন বিজয়। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। বেশ কিছুদিন ধরেই তাদের দাম্পত্য সম্পর্ক ভাঙনের খবর শোনা যাচ্ছিল। বিভিন্ন প্রতিবেদনে তৃষার সঙ্গে বিজয়ের ঘনিষ্ঠতাকেই এ ভাঙনের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি ভারতের চেন্নাইয়ে এক বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে একই সঙ্গে দেখা যায় বিজয় ও তৃষাকে। একই রঙের পোশাকে তাদের উপস্থিতি ভক্তদের নজর কাড়ে। এরপর বিভিন্ন অনুষ্ঠানেও একসঙ্গে দেখা যাওয়ায় বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102