শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট গড়াল ৭০তম দিনে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬

ইরানে চলমান ইন্টারনেট ব্ল্যাকআউট ৭০তম দিনে পৌঁছেছে বলে জানিয়েছে ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস।

শুক্রবার (৮ মে) সংস্থাটি জানায়, দেশটিতে ইন্টারনেট সেবা বন্ধ থাকার সময় ১ হাজার ৬৫৬ ঘণ্টা অতিক্রম করেছে।

নেটব্লকসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে বাড়তে থাকা আঞ্চলিক উত্তেজনার পর তেহরানসহ বিভিন্ন এলাকায় ইন্টারনেট সীমিত করা হয়। পরিস্থিতি টানা দুই মাসের বেশি সময় ধরে চলছে।

এক্সে দেওয়া এক বার্তায় সংস্থাটি বলেছে, সংকটকালীন সময়ে ডিজিটাল যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্টারনেট সেবা সীমিত হলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী, ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ নাগরিকরা।

এর আগেও চলতি বছরের শুরুতে দেশটিতে ব্যাপক ইন্টারনেট নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল। সে সময় প্রায় ৯ কোটি ২০ লাখ মানুষের অনলাইন ব্যবহারে প্রভাব পড়ে। সরকারবিরোধী বিক্ষোভ দমনে কঠোর পদক্ষেপের মধ্যেই এ সীমাবদ্ধতা আরোপ করা হয় বলে দাবি মানবাধিকারকর্মীদের।

পর্যবেক্ষকদের মতে, দীর্ঘস্থায়ী এই ইন্টারনেট ব্ল্যাকআউট অর্থনৈতিক চাপ ও বেকারত্বে থাকা সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102