বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:০১ অপরাহ্ন

তামিলনাড়ুতে ছোট দলগুলোই এখন ‘কিংমেকার’

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে সর্বোচ্চ ১০৮ আসনে জয়ী হয়েও সংখ্যাগরিষ্টতা না পাওয়ায় সরকার গঠনে হিমশিম খাচ্ছে বিজয় থালাপতির দল টিভিকে। ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনে দরকার ১১৮ আসন। ৫ আসনে জয় পাওয়া কংগ্রেস থালাপতির জোটে যেতে আগ্রহ দেখালেও জুড়ে দিয়েছে কঠিন শর্ত । ৫ আসনের বিনিময়ে দুটি মন্ত্রিত্ব দাবি দলটির।

নির্বাচনে ৫৯টি আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে ডিএমকে, ৪৭টি আসনে বিজয়ী এআইএডিএমকে । ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বিজয় সরকার গঠন করতে ব্যর্থ হলে বিকল্প সমীকরণ তৈরির লক্ষ্যে ব্যাকচ্যানেলে আলোচনা শুরু করেছে দুই দ্রাবিড় দল।

সূত্রের দাবি, এআইএডিএমকে সরকার গঠন করলে বাইরে থেকে সমর্থন দিতে পারে ডিএমকে। তবুও মিলছে না সমীকরণ। দুই দলের সম্মিলিত আসন সংখ্যা দাঁড়ায় ১০৬, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের চেয়ে কম। তাই ছোট দলগুলোর সমর্থন ছাড়া এই সমীকরণেও সরকার গঠন সম্ভব নয়।

এই পরিস্থিতিতে ছোট দলগুলো এখন ‘কিংমেকার’ হিসেবে উঠে এসেছে। বিশেষ করে ভিসিকে, সিপিআই ও সিপিএমকে জোটে টানতে  দিকে নজর রয়েছে সব পক্ষের।

এদিকে বুধবার গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানান বিজয়। তবে তিনি ১১২ জন বিধায়কের সমর্থনের তালিকা জমা দিয়েছেন বলে জানা গেছে। গভর্নর তাকে ১১৮ জন বিধায়কের সমর্থনের প্রমাণ নিয়ে আবার আসতে বলেছেন।

কংগ্রেস ইতোমধ্যে টিভিকেকে সমর্থনের ঘোষণা দিলেও সেটি এখন পর্যন্ত আনুষ্ঠানিক সমর্থনপত্রে রূপ নেয়নি বলেও বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। অন্যদিকে সিপিআই ও সিপিএমও এখনও আনুষ্ঠানিকভাবে বিজয়কে সমর্থনের ঘোষণা দেয়নি।

রাজনৈতিক সূত্রগুলো বলছে, ডিএমকে নেতৃত্ব বিশ্বাস করে তাদের জোটসঙ্গী বাম দল ও ভিসিকে শেষ পর্যন্ত শিবির বদল করবে না।এদিকে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) এবং বাম দলগুলোর অনীহা বিজয়ের সরকার গঠনের পথ আরও কঠিন করে তুলেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তামিলনাড়ুর রাজনীতি এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে কয়েক ঘণ্টার ব্যবধানে পুরো ক্ষমতার সমীকরণ বদলে যেতে পারে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102