মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
দুই ধাপে পে-স্কেল বাস্তবায়ন চায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল চলচ্চিত্রাঙ্গন ফ্যাসিবাদ মুক্ত করা হবে : নায়ক উজ্জ্বল বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বিধানসভায় হার, এবার প্রধানমন্ত্রী হওয়ার খেলায় দৌঁড়াবেন মমতা? ডাকাত দলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ‘গলা কাটা রাজু’ মোহাম্মদপুরের কিশোর গ্যাং নেতা ‘ভাইস্তা বিল্লাল’ গ্রেপ্তার জার্মানি থেকে দেশবন্ধু উপাধিতে ভূষিত প্রধানমন্ত্রী তারেক রহমান মোবাইল ফোনের আসক্তিতে বই পড়ার অভ্যাস বিলুপ্তির পথে : হাবিপ্রবি উপাচার্য

কেরালায় ২৩ আসনে এগিয়ে মুসলিম লীগ, বিজেপি ২টিতে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। সোমবার (৪ মে) স্থানীয় সময় সকাল ৮টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় ভোট গণনা। গণনা শুরু হতেই চমকপ্রদ চিত্র উঠে এসেছে।

জাতীয় রাজনীতিতে শক্ত অবস্থানে থাকা বিজেপি সেখানে মাত্র দুটি আসনে এগিয়ে রয়েছে, বিপরীতে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোটের শরিক ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ একাই ২৩টি আসনে এগিয়ে রয়েছে। এই ফলাফল রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় বার্তা দিচ্ছে।

নির্বাচন কমিশনের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, কেরালার বিধানসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউডিএফ) গুরুত্বপূর্ণ শরিক ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ ২৩টি আসনে এগিয়ে রয়েছে।

যে আসনগুলোতে দলটি এগিয়ে রয়েছে সেগুলো হলো: মাঞ্জেশ্বরম, কাসারগোড, কুট্টিয়াদি, পেরাম্ব্রা, কোঝিকোড দক্ষিণ, কুন্নামাঙ্গালাম, কোডুভালি, তিরুভাম্বাদি, কন্ডোট্টি, এরনাড, মানজেরি, পেরিন্থালমান্না, মানকাডা, মালাপ্পুরম, ভেঙ্গারা, ভাল্লিক্কুন্নু, তিরুরাঙ্গাড়ি, তানুর, তিরুর, কোট্টাক্কাল, মান্নারক্কাড, গুরুভায়ুর ও কালামাসেরি।

ভারতের নির্বাচন কমিশনের তথ্য ও বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় বেলা ১টা পর্যন্ত পাওয়া ফলে দেখা যাচ্ছে, কেরালার ১৪০ আসনের বিধানসভায় কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ ৯৮টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন লেফট ডেমোক্র্যাটিক ফ্রন্ট (এলডিএফ) এগিয়ে আছে ৩৬টি আসনে। এ ছাড়া বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) ২টি আসনে এগিয়ে রয়েছে।

ভোটগ্রহণের পর বেশিরভাগ বুথফেরত জরিপেই অবশ্য কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোটের জয়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের নেতৃত্বাধীন এলডিএফ এবার টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার লক্ষ্যে লড়াই করছে। এর আগে ২০২১ সালের নির্বাচনে এলডিএফ ৯৯টি আসন পেয়ে ৪৪ বছরের রেকর্ড ভেঙে টানা দ্বিতীয়বার ক্ষমতায় এসেছিল। সেবার ইউডিএফ পেয়েছিল ৪১টি আসন।

কেরালার রাজনীতিতে মূলত বামপন্থি এলডিএফ এবং ইউডিএফের মধ্যেই মূল লড়াই হয়ে থাকে। এদিকে ভোটগণনার বর্তমান প্রবণতার মধ্যেই সোশ্যাল মিডিয়া থেকে মুখ্যমন্ত্রী পরিচয় মুছে ফেলেছেন পিনারাই বিজয়ন। সমগ্র ভারতের মধ্যে এতদিন একমাত্র কেরালাতেই ক্ষমতায় ছিল বামেরা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102