শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ১০, ট্যাঙ্কার ও টার্মিনালে পাল্টা হামলা কিয়েভের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরও ৭৬ জন। ইউক্রেনের শহরগুলোতে রাশিয়ার চলমান বিমান হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কিয়েভ।

হামলায় নিহত ১০ জনের মধ্যে তিনজন খেরশন অঞ্চলে এবং ওদেশা, দোনেৎস্ক ও ঝাপোরিঝিয়ায় ২ জন করে নিহত হয়েছেন । এ ছাড়া একজন নিহত হয়েছেন ইউক্রেনের সুমি অঞ্চলে।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে তেল টার্মিনালে হামলা চালিয়েছে কিয়েভ। এ ছাড়া কৃঞ্চসাগরের নিকটে রাশিয়ার নভোরোসিয়াস্ক বন্দরে তেলবাহী দুটি ট্যাঙ্কারে হামলার কথা নিশ্চিত করেছেন তিনি।

হামলায় ক্ষতির বিস্তারিত জানা না গেলেও জেলেনস্কি জানিয়েছেন, জাহাজ দুটি রাশিয়ার ভূতুড়ে রণতরির অংশ। পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা অমান্য করে জাহাজ দুটি রাশিয়ার তেল পরিবহনে নিয়োজিত ছিল।

ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও কমপক্ষে ৩৩৪ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এদের অধিকাংশ প্রতিহত করেছে তারা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102