রবিবার, ০৩ মে ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

দেশে ফিরছে বিশ্বের বৃহত্তম রণতরী ‘ইউএসএস ফোর্ড’

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬

রেকর্ডসংখ্যক দিন দায়িত্ব পালন শেষে যুক্তরাষ্ট্রে ফিরছে বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’। ৩০০ দিনের বেশি সময় ধরে চলা এ অভিযানে রণতরীটির অন্যতম প্রধান কাজ ছিল ইরানের বিরুদ্ধে যুদ্ধ ও ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারে অংশ নেওয়া।

বুধবার (২৯ এপ্রিল) যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তারা জানান, আগামী কয়েক দিনের মধ্যে মধ্যপ্রাচ্য ছাড়বে ইউএসএস ফোর্ড। মে মাসের মাঝামাঝি এটি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অবস্থিত নিজস্ব বন্দরে পৌঁছাবে।

প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট প্রথম এই খবরটি প্রকাশ করে।

গত সপ্তাহে ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ পৌঁছানোর ফলে মধ্যপ্রাচ্যে বর্তমানে তিনটি মার্কিন রণতরী অবস্থান করছে। ইরান যুদ্ধের একটি নড়বড়ে যুদ্ধবিরতি চলাকালে ২০০৩ সালের পর এই প্রথম একসঙ্গে তিনটি মার্কিন রণতরী মোতায়েন করা হলো। এর আগে জানুয়ারি থেকে তেহরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ইউএসএস আব্রাহাম লিংকনও এ অঞ্চলে অবস্থান করছিল।

গত বছরের জুনে নরফোক নেভাল স্টেশন থেকে যাত্রা শুরু করার পর ইউএসএস ফোর্ড প্রায় ১০ মাস সমুদ্রে অবস্থান করে। এর মাধ্যমে এটি ভিয়েতনাম যুদ্ধ-পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘতম সময় মোতায়েন থাকা রণতরীর নতুন রেকর্ড গড়েছে।

ইউএস নেভাল ইনস্টিটিউট নিউজের তথ্য অনুযায়ী, গত ৫০ বছরে কোনো মার্কিন রণতরীর এটিই দীর্ঘতম অভিযান। এর আগে ২০২০ সালে করোনা মহামারির সময় ইউএসএস লিংকন টানা ২৯৪ দিন সমুদ্রে অবস্থান করে আগের রেকর্ডটি গড়েছিল। ইউএসএস ফোর্ড সমুদ্রের বুকে ২৯৫তম দিন পার করার মাধ্যমে সেই রেকর্ড ভেঙে দেয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102