ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর, কুমিরাদহ ও বকশিপুর এলাকায় ইটভাটায় ব্যবহৃত মাটি রাস্তায় ফেলে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় অপরাধ প্রমাণিত হওয়ায় এক ভাটা মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী। তিনি জানান, রাস্তায় মাটি ফেলে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা এবং জনভোগান্তি বাড়ানোর মতো কার্যক্রম কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।