বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

নাইজেরিয়ায় ঘুমন্ত গ্রামবাসীর ওপর সশস্ত্র গোষ্ঠীর হামলা, নিহত ২৯

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

নাইজেরিয়ার আদামাওয়া রাজ্যের গুয়াকা গ্রামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় কমপক্ষে ২৯ জন নিহত হয়েছেন। টেলিগ্রাম বার্তায় হামলার দায় স্বীকার করেছে আইএসআইএস।

সরকারি সূত্র জানায়, রাতে ঘুমিয়ে থাকা গ্রামবাসীর ওপর হামলা চালায় জঙ্গিরা। তারা কয়েকটি দলে বিভক্ত হয়ে বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয়, আহত হন আরও অনেকে। আতঙ্কে গ্রামবাসীরা ছুটোছুটি করে পালানোর চেষ্টা করেন। হামলার পর কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেন আদামাওয়ার গভর্নর আহমাদু উমারু ফিনতিরি। তিনি এ ঘটনাকে ‘কাপুরুষোচিত হামলা’ বলে নিন্দা জানিয়েছেন।

একই দিনে কোগি রাজ্যের লোকোজায় একটি এতিমখানায় হামলা চালিয়ে ২৩ কিশোরকে অপহরণ করে সশস্ত্র দুর্বৃত্তরা। পরে অভিযান চালিয়ে ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। এ ঘটনার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102