মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াখালীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৯ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে : প্রধানমন্ত্রী লাভ ট্র্যাপে ফেলে ধর্ম লুকিয়ে মুসলিম তরুণীকে বিয়ে, গর্ভাবস্থায় চলে বর্বর নির্যাতন শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে : ট্রাম্প বক্স অফিসে ঝড় তুলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক ঘরের ভেতরে নেটওয়ার্ক সমস্যা দূর করতে বিটিআরসির নতুন উদ্যোগ ওয়েব সিরিজ নির্মাণ হচ্ছে শাহরুখের সেই আলোচিত সিনেমা ঘিরে জেলের বড়শিতে ধরা পড়ল ৮ ফুট লম্বা কুমির যেভাবে হত্যা করা হয় কাস্টমস কর্মকর্তা বুলেটকে হরমুজ বন্ধ, বাড়ি ফেরার অপেক্ষায় আটকে পড়া হাজারো নাবিক

শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে : ট্রাম্প

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত শিগগিরই শেষ হবে এবং এতে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই বিজয়ী হবে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন। 

ট্রাম্প বলেন, ইরান যদি আলোচনায় বসতে চায়, তবে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে পারে। এ সময় ইরানের সঙ্গে পরবর্তী আলোচনা টেলিফোনের মাধ্যমেই চলবে বলে জানান ট্রাম্প ।

ট্রাম্প আরও বলেন, ইরানের কিছু আলোচক যুক্তিসঙ্গত, আবার কিছু নয়। তবে তিনি আশা প্রকাশ করেন, ইরান বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নেবে। আলোচনায় ইরানের পারমাণবিক ইস্যুও অন্তর্ভুক্ত থাকবে বলে উল্লেখ করেন তিনি।

সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট পাকিস্তানের ফিল্ড মার্শাল ও প্রধানমন্ত্রীকে ‘চমৎকার’ এবং ‘সম্মানযোগ্য’ বলে অভিহিত করেন। পাকিস্তান-ভারত সংঘাতের প্রসঙ্গে তিনি দাবি করেন, সেখানে ১১টি বিমান ভূপাতিত করা হয়েছে।

ওয়াশিংটনে সাম্প্রতিক গুলির ঘটনার বিষয়ে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প বলেন, হামলাকারীর পরিবার জানত যে, সে মানসিক সমস্যার মধ্যে ছিল। তার ম্যানিফেস্টো পড়ে মনে হয়েছে, সে একজন মানসিকভাবে বিপর্যস্ত ব্যক্তি। তিনি আরও জানান, হামলাকারীকে দ্রুতই নিয়ন্ত্রণে আনা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102